ম্যাজিক কিবোর্ডসহ নতুন ম্যাকবুক প্রো উন্মোচন

৫ মে, ২০২০ ০০:৪১  
নানা অভিযোগ, সমালোচনার পর অবশেষে নতুন কিবোর্ড নিয়ে উন্মোচিত হলো অ্যাপলের নতুন ম্যাকবুক প্রো। স্টোরেজে পরিবর্তন আসলেও ১৩ ইঞ্চির এই ল্যাপটপের বাহ্যিক নকশায় কোনো নতুনত্ব আসেনি । (সূত্র: রয়টার্স।) কয়েক বছর ধরে গ্রাহকদের অভিযোগ ছিলো, সামান্য ধুলো জমলেই বাটারফ্লাই কিবোর্ডে ঠিকভাবে কাজ করে না। এই অভিযোগকে আমলে নিয়ে নতুন ম্যাজিক কিবোর্ড যুক্ত করেছে অ্যাপল। মডেল ভেদে দুইটি বা চারটি থান্ডারবোল্ট ৩/ইউএসবি-সি কানেক্টর থাকছে নতুন ম্যাকবুক প্রো-তে। থাকছে টাচ আইডি ফিঙ্গারপ্রিন্ট সেন্সরসহ টাচ বার। নতুন ম্যাকবুক প্রো’র বেইজ মডেলে রয়েছে আগের চেয়ে দ্রুতগতির তিন হাজার ৭৩৩ মেগাহার্টজের ১৬ গিগাবাইট র‌্যাম, সঙ্গে রয়েছে ২৫৬ গিগাবাইট এসএসডি। গ্রাহক চাইলে র‌্যাম ৩২ গিগাবাইট এবং এসএসডি চার টেরাবাইট পর্যন্ত বাড়িয়ে নিতে পারবেন। আগামী সপ্তাহে নির্ধারিত কয়েক বাজারে পাওয়া যাবে এই ম্যাকবুক। ধীরে ধীরে অন্যান্য বাজারগুলোতেও সরবরাহ করা হবে। মূলত শিক্ষার্থীদের প্রয়োজনের কথা মাথায় রেখে এই ল্যাপটপটি তৈরি করা হয়েছে বলে জানিয়েছে আইফোন নির্মাতা প্রতিষ্ঠানটি। ডিবিটেক/বিএমটি